৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নগরীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় এজাহার দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে নগরীর নতুল্লাবাদ জিয়া সড়ক এলাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। আহতের নাম সুজন সরদার। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টায় জিয়া সড়ক মৃধা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ও এজাহার সূত্রে জানা যায়, ওই এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী সুজন সরদারের সাথে পার্শ্ববর্তী মতিন হাওলাদার এর ছেলে ডেন্টাল চিকিৎসক ডাঃ আবু আব্দুল্লাহ’র দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে, ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাতে সে তার ভাড়াটিয়া বাসার ছাদে বসে সিগারেট সেবন করতে থাকে। এ সময় তার বিরুদ্ধে গাঁজা সেবনের মিথ্যা অপবাদ আনলে সুজন প্রতিবাদ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবু আব্দুল্লাহ, রবি ও মিঠু সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। সুজনের মৃত্যু হয়েছে মনে করে আব্দুল্লাহ তার বাবা কে জানান। তার বাবা সুজন কে সেখান থেকে সরিয়ে গুম করার পরামর্শ দেন। এ কথা সুজন শুনতে পেয়ে তার মোবাইল ফোন দিয়ে বিষয়টি তার বন্ধুকে জানান। তার বন্ধু তাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। অপরদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে আসামি আবু আব্দুল্লাহর বাবা এমএ মতিন বাদী হয়ে পাল্টা মামলা দায়ের করেন। এ ব্যাপারে সুজন প্রশাসনের সাহায্য কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo