১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৭
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

নগরীতে ফুটপাত দখলমুক্তকরণে ট্রাফিক পুলিশের উচ্ছেদ অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৪,
  • 406 সংবাদটি পঠিক হয়েছে

শামীম আহমেদ

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা,পিপিএম এর নির্দেশনা বাস্তবায়ন করতে বরিশাল নগরীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিএমপি ট্রাফিক পুলিশ।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারি) সকাল ১১ টায় নগরীর জেলখানার মোড় থেকে নাজির পোল ও চকবাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি রুনা লায়লা বলেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন বরিশাল নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমান হকার,ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারনে যানজট লেগেই থাকতো।

নগরবাসীকে এসব ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারী বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের একটি মিটিং অনুষ্ঠিত হয়।সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র মহোদয় ও পুলিশ কমিশনারের নির্দেশনা বাস্তবায়নে আজকে আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।

এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সদর রোড এলাকাকে হকারমুক্ত করেই ছাড়বো। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বিএমপি ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোঃ আব্দুল লতিফ,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি আই আঃ রহিম,সার্জেন্ট বাশার,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo