৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নগরীতে ফার্নিচার ব্যবসায়ীর হামলায় মহিলা ক্রেতা জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ১৪, ২০২৪,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর কালিজিরা এলাকায় এক মহিলা ক্রেতাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ফার্নিচার ব্যবসায়ী কালুর বিরুদ্ধে। সোমবার (১৩মে) রাত ৮ টায় কালিজিরা বাজার সংলগ্ন কালু ফার্নিচারে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম বিথী আক্তার সে প্রবাসী সাইদুল তালুকদারের স্ত্রী। বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত বিথী জানান, কালিজিরা এলাকার ফার্নিচার ব্যবসায়ী কালুর নিকট গত দুই বছর আগে একটি খাট ও একটি কম্পিউটার টেবিল তৈরি করতে দেন। ফার্নিচারের মূল্য ১৮ হাজার টাকা হলে ১০ হাজার টাকা এবং বাকি ৮ হাজার টাকা ফার্নিচার সরবরাহ করার সময় দেয়ার কথা থাকে। কিন্তু গত দুই বছর ধরে মাল দেয়ার কথা বলে তার সাথে টালবাহানা করে আসছে কালু। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার রাতে বিথী ও তার বড় বোন কালুর দোকানে মাল আনতে গেলে টাকা নেয়নি বলে কালু অস্বীকার করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি লাঠিপেটা করে। এ সময় সে গুরুতর জখম হয়ে মাটিতে লুটে পরে। তার বড় বোন বাধা প্রদান করলে তাকেও পিটিয়ে আহত করে। পরে তার বোন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, কালু ১০ হাজার টাকা নেয়ার সময় দোকানের কোন রশিদ তাকে প্রদান করেনি। শুধু তাই নয় কালু বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে নগর টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কালুর ভাই শহীদ বলেন, আমার ভাই মানসিক রোগী। তাই তাকে মেরেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo