স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর হরিনাফুলিয়া ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় পারিশ্রমিক চাইতে গিয়ে বাবা ও ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় হরিনা ফুলিয়া রাজের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত হালিম আকন জানান, তার ছেলে রিফাত আকন পার্শ্ববর্তী আলতাফের জমিতে বীজ রোপন করে দেয়। ঘটনার দিন সন্ধ্যায় রিফাত পাওনা টাকা চাইতে আলতাফের বাড়িতে যায়। এ সময় সে টাকা দিতে অপরগতা স্বীকার করে।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আলতাফ,কামাল, ও হাফিজসহ অজ্ঞাত আরো ৩-৪ জন রিফাতকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ছেলের ডাক চিৎকার শুনে হালিম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে ডান হাত ভেঙে দেয়। পরে স্বজনরা আহতদের কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।