৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৬
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

নগরীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ২২, ২০২৫,
  • 239 সংবাদটি পঠিক হয়েছে

মেডিকেল প্রতিনিধি ।। বরিশাল নগরীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ সজিব খলিফা (৩৭), বোন নাহিদা সুলতানা মুন্নি (৪০), ভাই মিজান খলিফা ও চাচা ফরিদ খলিফা কে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকাল ৩ টায় কাউনিয়া থানাধীন ৭ নং ওয়ার্ড চর বাড়িয়া গ্রামের নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সজীব ও মুন্নি বর্তমানে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

একই পরিবারের ৪ সদস্যকে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মনির গংদের সাথে দীর্ঘ দিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। গত রমজানের ঈদের পূর্বে ভুক্তভোগী পরিবার ইউনিয়ন পরিষদে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান , মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ মীমাংসা হয়। ঘটনার দিন জমি মাপার সময় স্থানীয় সালিশ গণের উপস্থিতিতে পূর্ব পরিকল্পিতভাবে মনির, সেলিম (মুন্না), সবুজ, রোকেয়া বেগম, রুনু ,নাফিস, রাকিব ,অন্তু, নিয়ন, জেসমিন সহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। পরে স্বজনরা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo