১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৩
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করতে চাই : এসএম জাকির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ১৫, ২০২৪,
  • 349 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে বরিশাল সদরের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন।
এ সময় জাকির বলেন, আমার কাছে কোন ভেদাভেদ নেই, আমার কাছে সকলেই সমান। সকলকে সাথে নিয়ে বইসা সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই আমি।
শুক্রবার (১৫ই মার্চ) চাঁদপুরা ইউনিয়নের সাহেবেরহাট বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে এসব কথা বলেন এসএম জাকির হোসেন।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এ সময় আরো বলেন, মুখে বড় বড় কথা বলা এবং উন্নয়ন এক নয়, উন্নয়ন করতে ভালো মন-মানসিকতা প্রয়োজন। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে মুখে বড় কথা না বলে উন্নয়ন করে দেখাতে চাই।
বরিশাল মেট্রোপলিটন কমিনিটিং পুলিশিং এর কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে বরিশাল সদর উপজেলায় যে পরিমাণ উন্নয়ন করা প্রয়োজন সেরকম উন্নয়ন হয়নি, কারণ এর আগে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা উপজেলার জন্য তেমন কিছুই করতে পারেননি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে বরিশাল সদর উপজেলাকে একটি স্মার্ট আধুনিক উপজেলা হিসেবে গড়তে যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ।
সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় কালে শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, আওয়ামী লীগ নেতা আবু আল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, চরমোনাই ইউনিয়নের ইউপি সদস্য শাকিল ঢ়ারী, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আরিজুর রহমান কলম, মো: উজ্জ্বল, মাসুম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo