১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৪
শিরোনামঃ

দৌলতখানে নেতাকর্মীদের পাশে বিএনপি নেতা মাফরুজা ইব্রাহিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ৫, ২০২৩,
  • 475 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বিএনপি নেতা মাফরুজা সুলতানা ইব্রাহিম দীর্ঘদিন পর ভোলার দৌলতখানে এসে বিএনপি নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন ও দলীয় নেতৃবৃন্দের খোঁজ খবর নেন। মাফরুজা ইব্রাহিম ভোলা-২ (দৌলতখান – বোরহানউদ্দিন) এলাকার সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

মাফরুজা সুলতানা মঙ্গলবার দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মরহুম আলহাজ্ব মুজাম্মেল হক, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মরহুম খন্দকার জসিম উদ্দিন, চরখলিফা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা কলিম পাটোয়ারী বাড়ির ওবায়দুল হক মিয়ার পরিবারসহ সকল মরহুম পরিবারকে সমবেদনা জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এরপর তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ পৌর বিএনপি নেতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক কমিশনারের খোঁজ খবর নেন। এ সময় দৌলতখান উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo