৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ১৭, ২০২৪,
  • 332 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক রিপোর্ট ।। হিন্দু সম্প্রদায়ের অন্যতম স্থান বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাধবপাশার দূর্গাসাগরে স্নানোৎসবে দুর্গাসাগরে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃতের নাম মনদীপ মণ্ডল (১৮)। তিনি বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকার সাগর মণ্ডলের ছেলে। জানা গেছে, সরকারি সৈয়দ হাতেম ‍আল কলেজে এইচএসসিতে অধ্যয়নরত ছিলেন মনদীপ।

মৃতের বাবা জানিয়েছেন, পুণ্যস্নানের উদ্দেশ্যে নগরীর বাসা থেকে পরিবারের সবাই দুর্গাসাগরে যান। ১২টার দিকে তার ছেলে স্নান করতে নেমে ডুবে যাচ্ছিল। এ সময় দ্রুত অন্য ভক্তরা তাকে উদ্ধার করে দুর্গাসাগরের ঘাটলায় নিয়ে আসে। সেখান থেকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দায়িত্বরত কোতয়ালি মডেল থানার কনস্টেবল মো. হেমায়েত সাংবাদিকদের বলেন, ‘দুর্গাসাগর থেকে এক যুবককে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৭৮০ সালে ৪৬ একর জমির উপর রাজা কনদভ্য তার স্ত্রী দূর্গাদেবির নামে দূর্গা সাগরটি খনন করেন। সেই থেকে এই দিঘীতে স্থানীয় ও দেশ বিদেশের পূর্নার্থীরা এখানে স্নানে অংশ নেয়।

প্রায় ২শত ৪৩ বছর ধরে চলে আসা প্রতি বছরের ন্যায় এবারও জগতের যাবতীয় সংকীর্নতা ও পঙ্কিলতার আর্বতে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় হিন্দু পূন্যাথীদের র্দূগা সাগরে স্নান উৎসবে যোগ দিতে আসছেন ভারত ,নেপালসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ। সাগরপাড়ে ইতিমধ্যেই সাধু সন্ন্যাসীরা সমবেত হয়ে ভক্তিমূলক গানবাজনা শুরু করেছেন। দূর্গাসাগরের চারিদিকে ১০ টি ঘাটের মধ্যে মুলঘাটে জড়ো হয়ে তিথি হিসাব করে স্নান করেন হাজারো পুণ্যার্থী।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo