৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৯
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

দুবাইতে বরিশালের যুবকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, এপ্রিল ১৫, ২০২৩,
  • 525 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল : দুবাইতে কর্মরত অবস্থায় শফিক হাওলাদার (৩০) নামের বরিশালের সন্তান শ্রমিকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শফিক বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার শাহে আলম হাওলাদারের ছেলে।

শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম রাসেল জানান, গত ১৫ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে দুবাইতে পারি জমায় শফিক। সে (শফিক) দুবাইয়ের রাস আল খাইমাহ’তে আল ব্রাজিল তুরুতিয়া নামের একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতো।

শুক্রবার দুপুরে কাজের সময় ভাইভ্রেটর মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার (শফিক) মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, আড়াই বছরের একটি অবুঝ সন্তান, মা সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। নিহত প্রবাসী শফিকের মরদেহ দ্রুত দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo