১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

তীব্র তাপদাহ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ২১, ২০২৪,
  • 309 সংবাদটি পঠিক হয়েছে

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ)-এর কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ২২ এপ্রিল (সোমবার) থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।

রবিবার (২১ এপ্রিল) এক জরুরি আলোচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। তিনি জনান, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাদেশে চলমান তীব্র তাপদাহ ও গরমের কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছুটি ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও অনলাইনে পাঠদান ও সশরীরের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ইস্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ দিন বন্ধ ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়। গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত এ ছুটি চলমান ছিলো। ১৯ তারিখ বন্ধ শেষ হলেও আজ ২১ এপ্রিল (রবিবার) বন্ধের পর প্রথম দিনের মতো ক্লাস কার্যক্রম চালু হওয়ার পর অনলাইন ক্লাসের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo