স্টাফ রিপোর্টার
বরগুনা জেলার তালতলী উপজেলার নিদ্রার চর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
এ সময় নগদ ৪৫ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নিদ্রার চর গ্রামের ডাক্তার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম আলম হাওলাদার সে ওই গ্রামের বাসিন্দা মোতালেব হাওলাদারের ছেলে। পেশায় একজন মাছ ব্যবসায়ী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আলম জানান, তার সাথে একই গ্রামের বাদল মৃধা ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার আগের দিন বাদল তার গরু দিয়ে জোরপূর্বক আলমের ধানের বীজ নষ্ট করায়। এ সময় সে জিজ্ঞাসাবাদ করলে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়।
তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে আলম দোকান থেকে হিসাব নিকাশ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।পথিমধ্যে ডাক্তার বাড়ির সামনে ওৎ পেতে থাকা বাচ্চু মৃধা,বাবুল মৃধা,বাদল মৃধা ও মাসুক মৃধা সহ কয়েকজন তার পথ রোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাৎক্ষণিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।