৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

তালগাছিয়া মাদ্রাসার উদ্যোগে দু’দিন ব্যাপি ৯৭তম বার্ষিক ইসলাহী মাহফিল শুরু আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ৫, ২০২৩,
  • 373 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া তালগাছিয়া মাদ্রাসার উদ্যোগে দুদিন ব্যাপি ৯৭তম বার্ষিক ইসলাহী মাহফিল শুরু হচ্ছে আজ।

মাদ্রাসার ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতী আব্দুল মালেক( আমিনুত আ’লীম, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা)। আলহাজ্ব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান ( সদরুল মুহতামিম ও প্রধান মুরব্বী , মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া) এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ওবাইদুর রহমান মাহবুব, মো. মুফতী মাহমুদুল হাসান, মুফতী শাহ্ নূরুল আমিন, মুফতি শাব্বীর আহমাদ (দা.বা.), মাওলানা আব্দুল হালীম, মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, হযরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা আব্দুল গফফার, মুফতী মিজানুর রহমান কাসেমী, মুফতী তাহমিদুল মাওলা।

এছাড়া প্রথম দিন বয়ান পেশ করবেন মুফতী হাবিবুর রহমান মিসবাহ (দা.বা.) কুয়াকাটা,( পরিচালক, মারকাজুত তাকওয়া ইসলামিক রিচার্চ সেন্টার, ঢাকা) । দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন মুফতী হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদী( চেয়ারম্যান, জাগুয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল) ও মুফতী আবুল কালাম আজাদ( মুহতামিম, জামিয়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা, বরিশাল)। দু’দিন ব্যাপী মাহফিলে আরজগুজার করবেন মুফতী নুরুল্লাহ আশরাফী ( পীর সাহেব, তালগাছিয়া )।

মঙ্গলবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হবে বলে জানিয়েছে মাহফিল বাস্তবায়ন কমিটি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo