৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

তরুনীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ৮, ২০২৩,
  • 367 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ এক তরুনীকে গণধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ খেয়াঘাট সংলগ্ন এলাকার।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা এক তরুনীকে (১৬) হোসনাবাদ খেয়াঘাট এলাকার টোলঘরে নিয়ে গণধর্ষণ করা হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় কতিপয় প্রভাবশালীরা নির্যাতিতার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছিলেন।

অবশেষে শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নির্যাতিতা তরুনীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাহেবেরচর গ্রামের নেছার উদ্দিনের ছেলে জামাল হাওলাদার, একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে রহমান হাওলাদার, হারুন মৃধার ছেলে মিরাজ মৃধা ও মহিষা গ্রামের মৃত সোবহানের ছেলে সুজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ রোববার সকালে সাহেবেরচর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo