৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ২, ২০২৩,
  • 367 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্কঃ পটুয়াখালীর দুমকিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুমকি থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, ডিবি লেখা দুটি পোশাক, ৪ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস।

আটককৃতরা হলেন পটুয়াখালীর দশমিনা থানার রামবল্লভ থানার বাসিন্দা মো. খলিলুর রহমান (৪৫), সদর থানার মো. রিপন (৩৫) ও মির্জাগঞ্জ থানার মো. রুবেল (৩০)।

পুলিশ জানায়, ডিবি পরিচয়ে ঢাকায় ডাকাতি শেষে ছয়জনের একটি চক্র প্রাইভেটকার নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা করেন। পথে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশ তাদের আটকে পরিচয় জানতে চাইলে গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়।

দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, ‘তারা ডিবি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করতেন। জিজ্ঞাসাবাদ করলে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। তা ছাড়া খবর পেয়ে আমাদের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চক্রের মূলহোতাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo