১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৩

ঝালকাঠীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত‍্যার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ২, ২০২৫,
  • 209 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার ঝালকাঠীর বাসন্ডা ইউনিয়নে চাঁদা না দেয়ায় ইউনিয়নের ওয়ার্ড ইউনিয়ন সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি কালা কবির ও তার পরিবারের হামলায় মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ী গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ৯ টায় সম্বল কাঠী বাজারে এ ঘটনা ঘটে।

আহত মিজানুর বলেন, আমার কাছে দীর্ঘদিন ধরে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে স্থানীয় সাবেক আওয়ামীলীগ নেতা কালা কবির ও তার সহযোগীরা। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার রাতে আমার বড় ভাই নাসির হাওলাদার ফাউন্ডেশন ভবন নির্মাণ কাজ করায় সেই বাবদ কবির তার কাছে পুনরায় ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করলে ৫০ হাজার টাকা তাদেরকে দিয়ে দেয়। কিন্তু তারা বাকি টাকা দাবী করলে আমি প্রতিবাদ করি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে সম্বল কাঠী বাজারে কালা কবির হাওলাদার, তার ভাই তকদির হাওলাদার ও ছেলে সিফাত হাওলাদার, রিয়াদ কাজী ও শিপন কাজী সহ অজ্ঞাত আরো ৮-১০ জন ধারালো অস্ত্র সহ দেশিয় অস্ত্র দিয়ে আমাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠী হাসপাতালে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo