২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৫
শিরোনামঃ

ঝালকাঠি-১, স্বতন্ত্র পদে সমাজ সেবক মিজানুর রহমানের মনোনয়ন সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ২৬, ২০২৩,
  • 415 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

তফসিল ঘোষণার পর থেকেই বেড়ে গেছে দ্বাদশ সংসদ নির্বাচনের নানামুখী কর্মযজ্ঞ। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ উপহারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

যার ফলস্বরুপ নির্বাচন কমিশন কর্তৃক ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিস্ট দপ্তরে নানাবিধ দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এদিকে দলীয় প্রার্থী ছাড়াও নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থীরাও নিজের অবস্থান প্রসারিতে মাঠে নেমে পড়েছেন। জনসেবায় নানামুখী প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতায় অংশ নিচ্ছেন তারা।

মূলত অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরা স্বার্থহীন শুধু মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে অংশ নিতে যাচ্ছেন নির্বাচনে। যারা সমাজয়োন্নয়নে ইতিবাচক কর্মকান্ড বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেদের সেবক হিসেবে জনসাধারণের মাঝে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

এরই অংশ হিসেবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিশিস্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মিজানুর রহমান তসলিম। গতকাল বিকেলে তিনি ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন, মিজানুর রহমান তসলিম ভাই একজন প্রকৃত সমাজ সেবক ও ইসলামের খেদমতে বারংবারই একধাপ এগিয়ে।

প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানে দেখা যায়। তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভাগ্যয়োন্ননে কাজ করে যাচ্ছেন।

তিনি নিজের সর্বোচ্চ সাধ্যমত রাজাপুর-কাঠালিয়াবাসীসহ বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন।

আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করে সকলের কাছে দোয়া , সমর্থন ও ভালবাসা কামনা করেছেন মিজানুর রহমান তসলিম।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo