১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৬

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা, ঘাতক ট্রাকচালক-হেলপার আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ১৭, ২০২৪,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ১৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক আল আমিন ও তার সহযোগী (হেল্পার) নাজমুলকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়। সেসময় তারা ঝালকাঠি সদর হাসপাতালে আহতাবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, ট্রাকচালক মো. আলামিন হাওলাদার (২৯) সদর উপজেলার বারইগাতি গ্রামের মো. আনসার আলী ও হাজেরা বেগমের ছেলে। আর তার হেলপার (সহযোগী) মোঃ নাজমুল শেখ (২২), খুলনা খালিশপুরের জোড়াগেইট এলাকার মোঃ কালু শেখ ও নাজমা বেগম’র পুত্র।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থসহায়তা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন, তাদের জন্য ৩ লাখ ও আহতদের জন্য ১ লাখ টাকা দেওয়া হবে।

এর আগে, বুধবার দুপুর ২টার দিকে ঝালকাঠি পৌর এলাকার পশ্চিম পাশে পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ও অটোরিকশাকে ধাক্কা দেয় ও বাহনগুলিসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে একটি ইজিবাইকের ৭ আরোহী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৭ জন।

এদিকে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজতে ঝালকাটি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান হিসেবে রাখা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo