৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ঝালকাঠিতে বৃদ্ধ-বৃদ্ধা সহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জুন ১৫, ২০২৪,
  • 397 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাওখির গ্রামে জমি দখলের জের ধরে বৃদ্ধ ও বৃদ্ধা সহ একই পরিবারের ৪ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ জুন) সকাল ৯ টায় খাওখির গ্রামের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত হলেন, ওই গ্রামের বাসিন্দা হায়দার আলী হাওলাদার, স্ত্রী খাদিজা বেগম, ছেলে ইব্রাহিম হাওলাদার ও আরিফ হাওলাদার। বর্তমানে তারা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত হায়দার জানান, তার ২১ শতাংশ জমি পার্শ্ববর্তী মিন্টু হাওলাদার গং দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছে। এ ঘটনায় সে আদালতে একটি বন্টন মামলা সহ রাস্তা উদ্ধারের মামলা দায়ের করে। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার বিকেলে তাদের রাস্তা আটকিয়ে দেয়াল নির্মাণ করে। এ সময় সে বাধা প্রদান করলে উত্তেজিত হয়ে মিন্টু হাওলাদার, মনির হাওলাদার, নয়ন হাওলাদার, নূর হোসেন হাওলাদার ও আলমগীর হাওলাদার সহ ৮-১০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে দা এবং কোদালসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে খাদিজা, ইব্রাহিম ও আরিফ ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে হায়দার ও খাদিজাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসাধীন। আহতদের মধ্যে হায়দারের অবস্থা আশঙ্কা জনক, তাকে যেকোনো মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে হতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

এ ব্যাপারে তার ছেলে ইব্রাহিম জানান, মিন্টু বাহিনীর অত্যাচারে তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo