স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি সদর নবগ্রাম এলাকায় জমি জমা ও বসতভিটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আসমা বেগম নামের এক গৃহবধূকে পরিকল্পিতভাবে মারধর করেছে দেবর ও তার পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (২৪ নভেম্বর ) রাত আনুমানিক ১১ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে । আহত হলেন ওই গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, আসমা বেগমের শ্বশুরের সম্পত্তি বাগ ভাটোরা হওয়ার পরে মাত্র দুই মাসের কথা বলে আসমা বেগমের ঘরে থাকে দেবর। তবে দুই মাসের কথা বলে থাকলেও এক বছর পেরিয়ে গেল ঘর থেকে দেবর যেতে চায় না। জোর করে আসমা বেগমের ঘর দখলের পাঁয়তারা চালাচ্ছে দেবর ও তার পরিবার। ঘটনা দিন দেবর কে ঘর থেকে যাওয়ার কথা বললেই পূর্বপরিকল্পিতভাবে দেবর রিয়াজ ও তার স্ত্রী শিরিন সহ অজ্ঞাত ৪-৫ জন মিলে তাকে পরিকল্পিতভাবে মারধর করে ও ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।