৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ঝালকাঠিতে গৃহপরিচারিকার মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে নাহিদ উরফে রাজু নামের এক বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে তার বাসায় কাজ করা গৃহপরিচারিকার মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রাজু রাজাপুর উপজেলার বাইপাস এলাকার মিরাবাড়ি সড়কে আলতাফ মাস্টারের বাড়িতে বাসা ভাড়া করে থাকতন।

সেই বাসায় কাজ করতেন গৃহপরিচারিকা রুনু বেগম, তার সঙ্গে মাঝে মধ্যে কাজে সাহায্য করতে আসতো তার ১৯ বছর বয়সী তরুণী মেয়ে। অভিযোগ রয়েছে রাজু ওই তরুণীকে কৌশলে ফুসলিয়ে সুযোগ বুঝে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে ওই তরুণী অন্তসত্ত্বা হয়ে পড়লে তরুণীর মা বাদী হয়ে রাজাপুর থানায় রাজুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

নাহিদ উরফে রাজু সদর উপজেলার বৈদারাপুর গ্রামের মৃত. মোজাম্মেল হোসেনের পুত্র। তার বয়স ৩০ বছর। রাজুকে রাজাপুর থানা পুলিশ গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরণ করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

গৃহপরিচারিকা রুনু বেগম জানান, রাজুর বাসায় আমি ঝিয়ের কাজ করতাম। মাঝে মধ্যে আমার মেয়ে আমাকে কাজে সাহায্য করতো। কৌশলে তাকে ফুসলিয়ে জোর করে শারীরিক সম্পর্ক গড়ে তোলায় এখন সে ২৯ সপ্তাহের অন্তসত্ত্বা। আমি এ লম্পটের কঠিন বিচার চাই।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, মেয়েকে ধর্ষণ ও অন্তসত্ত্বা করার অভিযোগে মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রবিবার রাতে মামলা দায়েরের পরেই তাকে বাসা থেকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo