স্টাফ রিপোর্টার।। ঝালকাঠির সৈয়দপুর গ্রামে যৌতুক চাওয়াকে কেন্দ্র করে এক সন্তানের জননীকে হত্যার চেষ্টায় অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী নাঈম, শাশুড়ি ফরিদা বেগম ও ভাসুর আরিফ সহ অজ্ঞাত আরো ৫-৭ জনের বিরুদ্ধে। আহত রিমি আক্তার কে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ২০ জুন দুপুর ১২ টায় সৈয়দকাঠী সরদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে আহত রিমি আক্তার বলেন, ঘটনার দিন শুক্রবার আমার কাছে এক লক্ষ যৌতুক দাবি করে আমার স্বামী নাঈম সরদার। যৌতুকের টাকা দিতে অপারগতা স্বীকার করায় নাঈম সহ অন্যন্যরা আমার উপর অমানবিক নির্যাতন চালায়। স্থানীয়রা জিজ্ঞাসা করলে আমাকে পাগল বলে চালিয়ে দেয়। পরে আমাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।