ডেস্ক : বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের সিএন্ডবি রোডস্থ জাতীয় পার্টি (জেপি) নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি জেপির বরিশাল মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
সভার সভাপতি জেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র সম্পাদক মন্ডলীর সদস্য ও বরিশাল মহানগর এর সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতান সহ স্থানীয় নেতৃবৃন্দরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানায়।