স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড দক্ষিণ জাগুয়ায় চাঁদা না দেয়ায় বিএনপি’র ৪ নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা।
আহতরা হলেন, ২৬ নং ওয়ার্ড যুবদল নেতা মাসুদ খান, তার ছেলে ছাত্র দল নেতা হিমেল খান,ভাই শ্রমিক দলের সদস্য হিরন খান, ও রানা মুন্সি। আহতরা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মাসুদ বলেন,ঘটনার দিন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১ টায় ২৬ নং ওয়ার্ড দক্ষিণ জাগুয়ায় আমার ব্যাবসা প্রতিষ্ঠানে এসে বিএনপি নেতা আব্দুল খালেক,জিয়া,তোতা খান,মসিউর খান এবং আওয়ামীলীগ নেতা শামীম শোক্কুর মানিক রাকিব ও মুবিন সহ অজ্ঞাত আরো কয়েকজন আমার কাছে ১ লক্ষ চাঁদা দাবী করে। আমি রাজী না হওয়ায় তারা আমাকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় হিমেল,হিরন রানাকেও কুপিয়ে জখম করে।পরে স্হানীয়রা আমাদের কে গুরুতর অবস্হায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।