স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডস্হ উত্তর জাগুয়ায় মামী ও মামাতো বোনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে রবিউল ইসলাম হৃদয় ও তার পরিবারের লোকজন। আহতদের কে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা মকবুল হোসেন চান্দুর স্ত্রী লিপি বেগম (৪৯) ও তার মেয়ে সুমাইয়া আক্তার সীমা (১৭)। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩ টায় উত্তর জাগুয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত সীমার বাবা চান্দু বলেন, আমার ছোট মেয়ে সুমাইয়া আক্তারকে দীর্ঘদিন ধরে যৌন উত্ত্যক্ত করে আসছে আমার ভাগ্নে রবিউল ইসলাম হৃদয়। তারই ধারাবাহিকতায়,ঘটনার দিন সোমবার দুপুরে সুমাইয়া কলেজ থেকে বাড়ীর কাছে আসলে পথে ওৎ পেতে থাকা রবিউল ইসলাম হৃদয়,কবির মুন্সি,জিসান,চম্পা বেগম,ও কান্তা আক্তার মিম সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী সুমাইয়ার পথ রোধ করে তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় সীমা বাধা প্রদান করলে ক্ষীপ্ত হয়ে হৃদয় সহ অন্যন্যরা সীমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় লিপি সিমাকে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে চম্পা বেগম ও কান্তা আক্তার মিম নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।