১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৫
শিরোনামঃ

জমিজমা বিরোধের জেরে স্বামী-স্ত্রী জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
  • 498 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ছোট কৈবর্ত খালী গ্রামে জমিজমা দখলের জের ধরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতদের কে উদ্ধার করে রাজাপুর স্বাস্হ‍্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কৈবর্ত খালীর সিকদার বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।

আহতের স্বামী মন্টু সিকদার জানান, তার পৈত্রিক সম্পত্রি দীর্ঘদিন ধরে জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে একই গ্রামের ভূমিদস‍্যু আমির হোসেন গং। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে তার স্ত্রী মনিরা বেগম তার নিজের জমিতে ধান সিদ্ধ করতে গেলে। এসময় আমির হোসেন বাধা প্রদান করে। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে আমির হোসেন ছেলে হাসান ও সরোয়ার সহ অজ্ঞাত আরো ৩-৪ জন মনিরাকে হত‍্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় পথে ওৎ পেতে থাকা আমির সহ অন‍্যান‍্যরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়। তিনি অভিযোগ করে আরো বলেন, এর আগেও আমির ও তার বাহিনী আমার পরিবারের উপর একাধিক বার হামলা চালায়। এ ব‍্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর

উর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo