১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১০
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

চিকিৎসার জন্য আবারও ভারত যাচ্ছেন ‘সত্য সংবাদ’ সম্পাদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ৯, ২০২৪,
  • 378 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসার জন্য আবারও ভারত যাচ্ছেন বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় প্রাচীন দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সাল।

আজ রাত ১১ টার দিকে স্ব-পরিবারে তিনি বরিশাল থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি । জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর অপারেশনের জন্য ভারতে গমন করেন তিনি। সেখানের চেন্নাইয়ের একটি স্বনামধন্য হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়। ফের চেক-আপের জন্য আজ ভারতমুখী হচ্ছেন সম্পাদক ফয়সাল । এ বিষয়ে সহকর্মী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২৮ মার্চ রাত প্রায় তিনটার দিকে পটুয়াখালীর কলাপাড়া ব্রীজে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় সম্পাদক ফয়সাল। এঘটনায় গুরুত্বর আহত হন আরও ৩ জন। দুর্ঘটনায় ফয়সালের শরীরের মাথা ,নাক, হাত ও এক পায়ের হাড় মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে পুলিশ উদ্বার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পায়ের অবস্থা গুরুত্বর হওয়ায় ঢাকা পিজি হাসপাতালে অপারেশন সম্পন্নের পর দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় ভারতমুখী হন তিনি।

সাংবাদিক ফয়সাল জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি পদেও সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo