৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

চাঁদা না দেয়ায় দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩,
  • 403 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার

বাকেরগঞ্জ উপজেলার বাসশালা গ্রামে চাঁদা না দেয়ায় এক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তারা হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ নভেম্বর) বিকেল ৪ টায় পন্ডিত বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার ও তার স্ত্রী ডলি আক্তার।

আহতদের মধ্যে ডলি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয় এবং ইমরানকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইমরান জানান, ঘটনার দিন বিকেলে স্থানীয় চাঁদাবাজ হানিফ ও তার সহযোগীরা ইমরানের পোশাকের দোকানে গিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এতে সে অপরগতা স্বীকার করলে উত্তেজিত হয়ে হানিফ, জিয়া, ও জালাল সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে রামদা এবং ছোড়া সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার স্ত্রী ডলি ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

সেখানের চিকিৎসকরা ইমরানের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, ঘটনার সময় ইমরানের পকেটে থাকা নগদ অর্থ, একটি রুপার চেইন, ও ডলির গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo