২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২০
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

চরমোনাইতে পুলিশের উপস্থিতিতে শিক্ষক ও তার পরিবারের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬,
  • 446 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমিজমা বিরোধের জের ধরে পুলিশের উপস্থিতিতে এক শিক্ষক সহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের দোসর জামাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ সময় সন্ত্রাসী তান্ডব চালিয়ে নগদ অর্থ,ঘর ভাংচুর ও মালামাল লুটপাট চালায় তারা।শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে জামাল নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ রয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় চরমোনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মক্রম প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনির হোসেন ফরাজি ওই এলাকার বাসিন্দা এনসান আলী ফরাজির ছেলে এবং পেশায় একজন হাইস্কুল শিক্ষক। বর্তমানে আহতরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, তার ক্রয়কৃত ২ একর ১০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর জামাল হোসেন ও তার বাহিনীর লোকজন। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে তার স্বজন পপি নিজের জমির মাটি কেটে নেয়। এ সময় জামাল ও তার লোকজন বাধা প্রদান করে এবং প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য জামাল উল্টো কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা থেকে এসআই সাব্বির সহ দুই পুলিশ সদস্যকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্যদের উপস্থিতিতে জামাল, মারুফ, মাহবুব, হাবিব ও আরিফ সহ অজ্ঞাত আরো ২০-৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মনিরকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার ভাবি কুলসুম বকুল ও ভাগ্নে তাসলিমা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সন্ত্রাসীরা মনিরের বসত বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগও রয়েছে ভুক্তভোগী পরিবারের।

ঘটনার পর স্বজনরা আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে এসআই সাব্বির মুঠোফোনে কোন সাক্ষাৎকার দিবেন না বলে জানান।

অভিযোগ রয়েছে সাব্বির রহস্যজনক কারণে জামালের বিরুদ্ধে ঘটনাস্থলে কোন ব্যবস্থা নেননি। আহত তার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের উপস্থিতিতে এরকম নেক্কারজনক ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo