৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

চরফ্যাশনে পল্লী বিদ্যুৎ সমিতিতে নীতিমালা লঙ্ঘন করে ১৬ বছর বয়সেই দু‘জনের চাকুরি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩,
  • 412 সংবাদটি পঠিক হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি : সরকারি-বেসরকারি নীতিমালা অনুযায়ী যেখানে বয়স লাগে ন্যুন্যতম ১৮ বছর। অথচ মাত্র ১৫/১৬ বছর বয়সেই বে-সরকারি চাকরি নিয়েছেন একই পরিবারের দুই ভাই।

অভিযোগ সূত্রে জানা যায়, এ ছাড়া এক ভাই এসএসসি পরীক্ষা অবস্থায় ১৫ বছর বয়সে চাকরিতে কাটিয়ে দিয়েছেন ১টি বছর,আরেক ভাই সদ্য যোগদানকৃত । এরূপ ঘটনা হয়ত ইতিহাস হয়ে থাকবে সরকারি-বেসরকারি চাকরির নীতিমালার ক্ষেত্রে।

তবে প্রশ্ন থেকে যায় এই ১ বছরে কি কোনো কর্মকর্তার নজরে আসেনি যে সরকারি বিধিমালা ভঙ্গ করে চাকরিতে যোগদানের বিষয়টি?

অনুসন্ধানে জানা গেছে, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের ইনডোর সাব স্টেশনের জন্য গত ৯ মার্চ ২০২৩ ইং তারিখে

জেনারেল ম্যানেজারের স্বাক্ষরিত ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইডে নিরাপত্তা প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন অষ্টম পাস ও বয়েসসীমা চেয়েছেন ন্যুনতম ১৮ বছর,এরই পরিপ্রেক্ষিতে একাধিক ব্যক্তি আবেদন করলেও অফিস কর্তৃপক্ষ সরকারি বিধি লংঘন করে জৈনিক মাইনুদ্দিন নামে এক শিশু ছেলেকে উক্ত পদে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ প্রদান করেন।

অনুসন্ধানে আরও জানা যায় নিরাপত্তা প্রহরী মাইনুদ্দিন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এর এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র তার এস এস সি সার্টিফিকেট অনুযা
য়ী বয়স ১৭ বছর, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এর এইচএসসি প্রথম বর্ষের ছাত্র তারও এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স ১৬ বছর নাম গিয়াস উদ্দিন একই সমিতির অফিস ক্লিনার হিসেবে দীর্ঘ এক বছর যাবৎ সরকারি নীতিমালা লঙ্ঘন করে করে চাকরি করতেছেন।

এ ব্যাপারে,সরকারি বেসরকারি চাকরিজীবী কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন,সরকারি বিধি মোতাবেক সরকারি বেসরকারি চাকরি পেতে হলে একজন ব্যক্তির বয়স হতে হবে ন্যূন্যতম ১৮ বছর। কিন্তু এই দুই ব্যক্তি বেলায় তা প্রযোজ্য হয়নি।

১৮ বছর বয়স না হলেও কিভাবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অর্ন্তর্ভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন এরূপ প্রশ্ন করা হলে তারা বলেন অফিস কর্তৃপক্ষ সবকিছু বুঝেই চাকরি দিয়েছেন।

এ বিষয়ে বিআরইবি নাম প্রকাশে এক কর্মকর্তা বলেন,সরকারি-বেসরকারি

চাকরি পেতে হলে একজন নাগরিকের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তবে যেহেতু বিষয়টা আমি জানলাম উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করুন ।

ক্লিনার গিয়াস উদ্দিন বলেন, অফিস আমাদেরকে বয়স দেখে শুনেই দিয়েছে। সেটা অফিসের ব্যপার।

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেন, বিধিমোতাবেকই নিয়োগ হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo