৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

গৌরনদীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় গৃহবধূ হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, এপ্রিল ২৬, ২০২৩,
  • 413 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশালের গৌরনদী উপজেলার কাণ্ড পাশা গ্রামে যৌতুকের টাকা না দেয়ায় এক গৃহবধূর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামী ও তার পরিবারের লোকজন। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় কান্ড পাশার কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতের নাম: সুইটি মৃধা। সে ওই গ্রামের বাসিন্দা কামাল কাজীর স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের ভাই মনির মৃধা জানান, তার বোন সুইটি মৃধার সাথে একই গ্রামের কামাল কাজীর ২০১৭ সালে প্রেমের সম্পর্কে দুই পরিবারের অসম্মতিক্রমে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের কোলজুড়ে আসে একটি ফুটফুটে পুত্র সন্তান। এরপর থেকেই শুরু হয় সুইটির কাছে কামাল ও তার পরিবারের একের পর এক যৌতুকের দাবি। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার দুপুরে কামাল কাজী, বড় ভাই বাদশা কাজী ও মা হেলেনুর বেগম সহ কয়েকজন তার পিত্রালয় থেকে যৌতুকের এক লক্ষ টাকা আনতে বলে। এতে সে অপারগতা স্বীকার করলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা সুইটিকে হত্যার চেষ্টায় গলা টিপে ধরে। পরে তাকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo