৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

গৌরনদীতে মা হলেন মানসিক ভারসাম্যহীন সেই নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪,
  • 418 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের গৌরনদীর মানসিক ভারসাম্যহীন সেই নারী মা হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা হাসপাতালে ওই নারী একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান জানান, বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন ৩৫ বছরের ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির পর থেকে তিনি পর্যবেক্ষণে ছিলেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার একটি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী মো. আবু আব্দুল্লাহ খান বলেন, বিষয়টি নজরে আসার পর ওই নারীর নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মানসিক ভারসাম্যহীন নারী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে তাকে সবাই ‘পাগলি’ বলে ডাকে।

প্রসঙ্গত, বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের রাস্তায় প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, বুধবার দুপুরে উপজেলার বাটাজোর-শৌলকর রাস্তায় মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। এসময় তার চিৎকার শুনে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo