৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

গৌরনদীতে বিধবার বিয়ে হওয়ায় একঘরে করে রাখার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১০, ২০২৩,
  • 353 সংবাদটি পঠিক হয়েছে

শামীম আহমেদ ॥ বিধবা নারীর বিয়ে হওয়ায় একটি দিনমজুর পরিবারকে গত দুইমাস পর্যন্ত একঘরে করে রাখা হয়েছে। ফলে ওই দিনমজুর পরিবারের একমাত্র আয়ের উৎস ব্যক্তিকে এলাকার কেউ শ্রমিক হিসেবে কাজেও নিচ্ছেন না। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তির মনগড়া এ সিদ্ধান্তে চরম মানবেতর জীবন যাপন করছেন ওই পরিবারটি।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামের। বুধবার দুপুরে ওই গ্রামের বাসিন্দা স্বপন দাস অভিযোগ করে বলেন, গত দুইমাস পূর্বে আমার বড় ভাইয়ের বিধবা স্ত্রীর (৩৫) সাথে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী গনেশ দাসের রেজিষ্ট্রি কাবিনমূলে বিয়ে হয়। বিষয়টি গনেশের পরিবার মেনে নিতে পারেনি। এ ঘটনায় আমাকে (স্বপন) দোষারোপ করে স্থানীয় হিন্দু সমাজের কতিপয় প্রভাবশালী ব্যক্তি ডেকে নিয়ে আমার পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত দেয়।

স্বপন দাস আরও বলেন, ফলে গত দুইমাস পর্যন্ত এলাকার কেউ আমাকে শ্রমিক হিসেবে কাজেও নিচ্ছে না। ফলে আর্থিক সংকটে তিনি ও তার পরিবার এখন চরম মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি বুধবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানানো হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo