৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

গৌরনদীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী শিক্ষার্থীদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪,
  • 269 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দূর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করে আন্দোলন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে প্লাকার্ড হাতে নিয়ে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের পদত্যাগ দাবী করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এসময় স্থানীয় বিএনপি নেতারা এসে পরিস্থিতি শান্ত করে।

আন্দোলণরত একাধিক শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস স্কুলকে অনিয়ম-দূর্নিতীর আতুর ঘরে পরিণত করে রেখেছে। এতোদিন তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে তারা একদফার আন্দোলণ করছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, স্কুলে জনবল নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন স্তরে দূর্নীতির সাথে জড়িত প্রধান শিক্ষক অখিল। এতোদিন সে (প্রধান শিক্ষক) আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের (০১৭৯৯৪৪৪৮৮৮) নাম্বারে কল দেওয়া হলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আন্দোলনের বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo