১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৫
শিরোনামঃ
সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী।

গৌরনদীতে কিশোর গ‍্যাং এর হামলায় ব‍্যাবসায়ী আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩,
  • 416 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার

গৌরনদীতে তুচ্ছ ঘটনার জের ধরে কিশোর গ‍্যাং বাহিনীর হামলায় এক ব‍্যাবসায়ী রক্তাক্ত জখম হয়েছে।এসময় হামলা চালিয়ে নগদ ৪০ হাজা টাকা,দোকান ভাংচুর ও মালামাল লুটপাট চালায় তারা বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশোকাঠি বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম কাওসার পাইক সে ওই গ্রামের বাসিন্দা মৃত হানিফ পাইকের ছেলে। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে তার মুরগীর দোকানের সামনে স্হানীয় কিশোর গ‍্যাং বাহিনীর স্বজল,জোবায়ের,আকাশ,সায়মন ও সাজু সহ কয়েকজন এক কিশোরীকে নিয়ে ঝামেলা করছিলো। এসময় তার ছেলে মৃদুল দোকানের সামনে থেকে সরে যেতে বলে। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে স্বজল তার কিশোর গ‍্যাং বাহিনীর জোবায়ের সহ অন‍্যন‍্যদের জানালে তারা দোকানে গিয়ে মৃদুলকে না পেয়ে তাকে রড ও লাঠি সোটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্হল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক আশোকাঠি উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন‍্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo