৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

গড়িয়ার পাড়ে আওয়ামী লীগ নেতার ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর গড়িয়ার পাড় এলাকায় আওয়ামী লীগ নেতা রিয়াজ হোসেনের বাসভবনে তান্ডব চালিয়েছে বিএনপি নেতা কর্মীরা। এ সময় আসবাবপত্র ভাঙচুর, নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টায় গড়িয়ার পার এলাকায় হাওলাদার বাড়িতে এ তান্ডবের ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিয়াজ জানান, তিনি গড়িয়ার পাড় বাজার কমিটির নির্বাচিত সভাপতি ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার আগের দিন সকালে তার স্ত্রীর সন্তানদের নিয়ে সে তার শ্বশুর বাড়ি নলছিটিতে বেড়াতে যায়। এ সময় ঘটনার দিন সোমবার দিবাগত মধ্যরাতে একই এলাকার বিএনপি নেতা মৃত আলি ফকির এর ছেলে রমজান ফকির, মকবুল হাওলাদার এর ছেলে মামুন, মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল আলিম, মোয়াজ্জেল শেখ এর ছেলে আল-আমিন, শহীদ এর ছেলে শান্ত ও সুলতান শরীফ এর ছেলে পারভেজ শরীফ সহ অজ্ঞাত আরো কয়েকজন তার বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব চালায়। এ সময় দরজা ভেঙে সংশ্লিষ্টরা তার ঘরে প্রবেশ করে ঘরে থাকা মূল্যবান মালামাল ভাঙচুর, নগদ ৩ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট করে। এ ব্যাপারে তিনি সেনাবাহিনীর সাহায্য কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo