নিজস্ব প্রতিনিধি ::: কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) একটি মনিটরিং টিম গঠন করেছে। বিসিসি’র নগর ভবন কার্যালয়ের সভা কক্ষে আজ এই টিম গঠন করা হয়।
সিটি করপোরেশনের সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী জানিয়েছেন, বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ২২০টি স্থান নির্ধারণ করা হয়েছে। যেখানে নগরবাসী পশু কোরবানি দেবেন। আর কোরবানির বর্জ্য ও জীবাণু ছড়িয়ে পড়া রোধে প্রতিটি ওয়ার্ডে ৫০০ করে বস্তা ও ৫০ কেজি করে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে।
ঈদুল আযহার দিন দুপুরে (২টা থেকে) সিটি করপোরেশনের প্রায় ১ হাজার কর্মী নগর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে। আর এ কাজে প্রায় ২৫টি ট্রাক কোরবানির পশুর বর্জ্য ডাম্পিং স্থলে নিয়ে যাবে এবং শহর ধোয়ার কাজ করবে।