২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৫
শিরোনামঃ

কৃতিত্ব অর্জনে তিন সাংবাদিককে সংবর্ধনা দিলো ‘বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম’

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ২৫, ২০২৩,
  • 409 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যোগে বরিশালের তিন সাংবাদিককে সংবর্ধনা দেয়া হয়েছে।

২৫ নভেম্বর শনিবার বিকাল চারটায় সংগঠনের অস্থায়ী কার্যলয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার হল রুমে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচিত সংবাদ পরিবেশনের জন্য আর টিভির বরিশাল প্রতিবেদক আরিফুল ইসলাম ও জাতীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪.কম এ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সংবাদ প্রকাশের জন্যে বরিশাল প্রতিবেদক শাওন খানকে নির্বাচিত করে তাদের অফিস।

এ ছাড়াও সংগঠনের সদস্য মোঃ কাওছার হোসেন উজিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়। তাদের এ অসামন্য সাফল্যকে সৃতির পাতায় আরো রঙ্গিন করে রাখতে বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের আয়োজনে এক জামকালো অনুষ্ঠানের মাধ্যমে এই তিন কৃতি সাংবাদিককে সংর্বধনা দেয়া হয়।

সংগঠেনের সাভাপতি রাকিবুল হাসান ফয়সালের সাভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত থাকেন সিনিয়র সাংবাদিক আমিনুল সোহাগ, বরিশাল সম্মিলিত সাংবদিক ফোরামের, সিনিয়র সহ-সভাপতি শফিউর রহমান কামাল, সহ-সভাপতি শেখ আসাদুজ্জামান, বেল্লাল হোসেন, আম্মার হোসেন, যুগ্ম সম্পাদক লিটন বাইজিদ, আলামিন গাজি, তুহিন হাসান, দপ্তর সম্পাদাক এইচ এম সোহেল, মাহামুদুর রহমান রেজা নির্বাহী সদস্য, মাসুম শিকদার, এ কে এম কামরুজ্জামান লাবু, সৈয়দ নাইম, শান্ত ইসলাম, নিপুন শিকদার প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo