৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কুয়াকাটায় ভিড় বাড়ছে পর্যটকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪,
  • 336 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

সাপ্তাহিক ছুটি কাটাতে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় করেছে শত শত পর্যটক। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকাল থেকেই পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকের আগমন ঘটে।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দে মেতেছেন। কেউ সৈকতের বেঞ্চে বসে শান্ত সমুদ্রের বিশালতা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ আবার ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুটকিপল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিসহ পর্যটন স্পটগুলো।

পুরান ঢাকা থেকে আসা আবু তাহের ইমরান বলেন, সারাদিন কাজ করতে হয়। কাজ করতে করতে বিরক্তি চলে আসে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে একঘেয়ামি ও নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছে কুয়াকাটা ভ্রমণে এসেছি।

তিনি আরও বলেন, এখানে আসার পরে খাবার হোটেলের খাবারের মানের চেয়ে দাম বেশি মনে হয়েছে। পাশাপাশি আবাসিক হোটেলের রুমের ভাড়া অনেক বেশি। এখানে অভিযান পরিচালনা করা উচিৎ।

ঝিনুক ব্যবসায়ী তরিকুল বলেন, দীর্ঘদিন পর পর্যটকদের আগমন ঘটছে। যার ফলে বিক্রি বেড়েছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo