স্টাফ রিপোর্টার
বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্য কণ্ঠস্বর প্ল্যাটফর্মের আয়োজনে অধিকার এখানে এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের আওতায় নারীপক্ষের সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ ও স্ট্যাডিং কমিটির সচিব সঞ্জীব কুমার দাস, নিয়ামতি ইউনিয়ন পরিষদ ও সদস্য সচিব স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সচিব আতিকুর রহমান ।
এর আগে সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহিলা কল্যাণ সংস্থার পরিচালক কাউসার পারভীন, তারুণ্য কণ্ঠস্বর প্ল্যাটফর্ম বাকেরগঞ্জের সহকারি স্বেচ্ছাসেবক ইফাদ জাহান বন্যা । সভায় আরও উপস্থিত ছিলেন আনসার উদ্দিন, শামসুন্নাহার, জাকির জমাদার, বিন্দু ও রঙ্গশ্রী ও নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় কিশোর-কিশোরীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণে জনসচেতনতা তৈরিতে আলোচনা করা হয়। ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়েও উপস্থাপন করেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার, জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কিশোর কিশোরীদের সেবা ও পরামর্শের গ্রহণের সংখ্যা কম। বিশেষ করে কিশোর কিশোরী যাদের বয়স ১০-১৯ বছরের মধ্যে এক্ষেত্রে আমাদের পারিবারিক ও সামাজিক জনসচেতনতা তৈরি করতে হবে। সেবা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে এরাই আমাদের আগামীর দেশ গড়ার নেতৃত্ব দিবে। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপর যাতে কোনো সহিংসতা না ঘটে সেজন্য প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। ।