৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কাশিপুরে যুবককে কুপিয়ে-পিটিয়ে জখম, প্রতিপক্ষের নাটকীয়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জুন ২৩, ২০২৩,
  • 352 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশালের কাশিপুরে জমি জমা বিরোধের জের ধরে সুমন মাঝি (৩০) নামে এক যুবককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে কামাল ও তার স্ত্রী আঁখি বেগম নিজেদের শরীরে আঘাত করে নাটকীয়ভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১১ টায় তিলক এলাকার মাঝি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত সুমন জানান, তার সাথে তার চাচা কামাল মাঝির দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।

এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শনিবার সালিশ মীমাংসা করে দেয়ার কথা বলে। কিন্তু সালিশ মীমাংসার কোনো তোয়াক্কা না করে ঘটনার দিন রাতে কামাল মাঝি,জামাল মাঝি ও আঁখি বেগম সহ কয়েকজন সুমনকে ঘর থেকে ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo