১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭
শিরোনামঃ

কালকিনিতে দুই দফা হামলায় আহত-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, এপ্রিল ২৭, ২০২৩,
  • 415 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। মাদারীপুর জেলার,কালকিনি উপজেলার, পূর্বচর আলিমাবাদ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই দফায় হামলা চালিয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় হামলা চালিয়ে নগদ অর্থ,ঘর ভাঙচুর,ও মালামাল লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করে।সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৬ টায় পূর্বচর আলিমাবাদ গ্রামের সরদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা সিরাজ সরদার,স্ত্রী মমতাজ বেগম,ও ছেলে সুমন সরদার। আহতদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল ঞকলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মন্টু সরদার, মহসিন সরদার ও স্বপন সরদারের সাথে সিরাজ সরদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে মন্টু সহ অন্যান্যরা তাদের ঘরের বসতবাড়ির পূর্ব পাশে চলাচলের রাস্তা বাড়ানোর জন্য জোরপূর্বক তাদের রোপনকৃত গাছ কাটতে যায়। এ সময় সিরাজ বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা সিরাজকে বেধড়ক মারধর করে। এ সময় তার পকেটে থাকা নগদ ৮ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় তারা। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শাওন তার বাবা সিরাজ, মা মমতাজ,ও ভাই সুমনকে উদ্ধার করে জনৈক মান্নান হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু সেখানে গিয়ে ও তাদের হাত থেকে রক্ষা পায়নি। সেখানে গিয়েও তারা রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তার ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মন্টু সহ অন্যান্যরা সিরাজ মমতাজ ও সুমনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তারা মন্নানের ঘরে থাকা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা,ঘর ভাংচুর ও মালামাল লুটপাট চালায়। পরে স্থানীয়রা হতদের কে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এখানের চিকিৎসকরা তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় শাওন বাদী হয়ে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo