৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কাঠালিয়ায় ভূমি দস্যুদের হামলায় ভূমিহীন ও তার পরিবার আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ১১, ২০২৪,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামে জমি দখলের জের ধরে ঘরে ঢুকে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমি দস্যুরা। এ সময় নগদ দুই লক্ষ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১০মে) মধ্যরাতে উত্তর চেচরি ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের ভূমিহীন আব্দুল হালিম হাওলাদার ও তার স্ত্রী রোকেয়া বেগম। আহত রোকেয়া স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসাধীন এবং হালিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত হালিম জানান, ২০১৪ সালে সে ভূমিহীন হিসেবে সরকারের পক্ষ থেকে ২০ শতাংশ জমি পান। কিন্তু সেই জমি দীর্ঘদিন ধরে জোর পূর্বক ভোগদখল করে আসছে পার্শ্ববর্তী শিল্পী রানী ও তার পরিবার। এ নিয়ে আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করলে কিছুদিন পূর্বে সিকদারের হাট বাজারে আব্দুল হাই উজ্জল ও স্বজল ওরফে শাহজালাল তাকে খুন ও জখম সহ বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে। এঘটনায় তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা দায়ের করেন। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার মধ্যরাতে শিল্পী রানীর নেতৃত্বে আব্দুল হাকিম, আব্দুল হাই, উজ্জল ও স্বজল ওরফে শাহজালাল সহ অজ্ঞাত আরো কয়েকজন রাতের অন্ধকারে সিট কেটে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে দা এবং হাতুড় দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।

তার ডাকচিৎকার শুনে তার স্ত্রী রোকেয়া তাকে উদ্ধার করার চেষ্টা করলে তাকেও পিটিয়ে আহত করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, গত রমজান মাসে ২২ রোজায় তার ছেলের হাফেজ শাহজালালকে তারা জীবননাশের হুমকি ধামকি প্রদান করে। তাদের আতঙ্কে সেও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। সুষ্ঠু বিচারের দাবিতে সে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি বলে তার স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo