স্টাফ রিপোর্টার
ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার রামপুর
ইউনিয়নে জমি দখলের জের ধরে এক ব্যাবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪ টায় পশ্চিম চেচরী কৈখালী বাজারে রাইচ মিলে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মহিউদ্দিন মিয়া। সে ওই গ্রামের বাসিন্দা মৃত হাবিব তালুকদারের ছেলে।
বতর্মানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আহত ও এজাহার সূত্রে জানা যায়, গত এক বছর আগে সে তার এখ খন্ড জমিতে এক বছরের জন্য বসবাস করতে দেন তারই ভাগ্নে শরিফুল ও তার পরিবারকে। কিন্তু সে জমি তাদের কাছে ফেরৎ চাইলে তারা অপারগতা স্বীকার করে। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার ভোর রাতে শরিফুল ইসলাম, শাহ আলম ওরফে লাল মিয়াআকন,শহিদুল শরীফ,লুৎফর শরীফ ও শাহানা বেগমসহ কয়েকজন কৈখলী বাজারে তার রাইচ মিল ও হলুদ মরিচের মিলে তারা প্রবেশ করে মালামাল লুটপাট চালায়।
সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে তারা তাকে হত্যার উদ্দেশ্যে দা ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
তার ডাক চিৎকার শুনে স্হানীয়রা ঘটনাস্থলে ছূটে যায় এবং তাকে উদ্ধার করে স্স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় আহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে ওই ৫ জনকে আসামী করে স্হানীয় থানায় এজাহার দায়ের করেন।