১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৮

কাজিরহাটে গৃহবধুসহ ৩ জনকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪,
  • 434 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
কাজির হাটে জমি দখলের জের ধরে একই পরিবারের ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় ঘর ভাঙচুর,নগদ অর্থ, ও স্বর্ণালংকার ছিনিয়ে নেই তারা বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিদ্যানন্দপুর গ্রামের খলিফা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা সোহেলের স্ত্রী মাকসুদা আক্তার তার মা কহিনুর বেগম ও চাচা মজিবুর রহমান খলিফা। আহতদের মধ্যে মাকসুদাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কহিনুর ও মজিবর প্রাথমিক চিকিৎসাধীন। আহত মাকসুদা জানান, তার একখণ্ড ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে দখল দিয়ে ভোগ করে আসছে পার্শ্ববর্তী পান্নু খলিফা ও তার পরিবার। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে পান্নু খলিফা ও তার ভাই নান্নু খলিফার নেতৃত্বে পার্শ্ববর্তী সেলিম হাওলাদারের ছেলে তারিক ও তরিক জোরপূর্বক তার জমির মাটি কেটে নেয়।

এ ঘটনায় মাকসুদা বাদী হয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ উঠাতে পান্নু খলিফা,নান্নু খলিফা,নেসার আহমেদ,সেলিম হাওলাদার, রজ্জব,বকর, ও বেলাল সহ কয়েকজন মাকসুদাকে ঘর থেকে টেনে হেচড়ে বের করে। একপর্যায়ে তারা তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকার শুনে কহিনুর ও মজিবর ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে
মাকসুদাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমি কয়েক বছর আগে এই জমিটি আমার এক নিকটতম আত্মীয়ের কাছ থেকে ক্রয় করি। ক্রয়ের পর থেকে আমাকে ওই জমি দখল দিতে দেয়নি পান্নু গং।

আমার স্বামী ঢাকায় চাকরি করার সুবাদে অসহায় ভেবে দীর্ঘদিন ধরে আমার উপর একের পর এক নির্যাতন চালিয়ে আসছে তারা। শুধু তাই নয় আমার জমির ফসল তারা অনেকবার জোরপূর্বক কেটে নিয়েছে। অসহায়ের মতো দেখেছি কিন্তু কিছু বলতে পারিনি। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo