নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর এক ওয়ার্ডে মানবিক কর্মকান্ডের উদ্যোগ গ্রহণ করায় সর্ব মহলের প্রশংসায় ভাসছেন কাউন্সিলর। ইতিবাচক কর্মকান্ডের অব্যাহত অভিযাত্রায় ওয়ার্ডবাসী যোগ্য একজন সেবকের সন্ধান পেয়েছে বলেও অভিমত প্রকাশ করেছেন।
মুলত তিনি জনপ্রতিনিধির চেয়ারে আসীন থাকলেও ইতিবাচক ও মানবিক সব কর্মকান্ড বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেকে সর্বসাধারণের একজন সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
আর তার এসব কর্মকান্ডে একজন মানবিক কাউন্সিলরের খ্যাতি দিয়েছেন খোদ ওয়ার্ডবাসী। তবে তার এসব কর্মকান্ডে শুধু ওয়ার্ডের মানুষই নয়, সন্তস্ট ও প্রশংসা জুড়ে দিয়েছেন সচেতন সব মহল। আর এই ওয়ার্ড কাউন্সিলরের মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে এবারে জটিল ও ব্যয়বহুল স্বাস্থ্য চিকিৎসা সম্পুর্ণ বিণামুল্যে প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। মানবিক এই জনপ্রতিনিধি হলেন নগরীর ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ।
জীবনের শুরু থেকেই মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই অংশ হিসেবে ওয়ার্ডের ১৮৬ জন চক্ষু রোগীকে প্রথম ধাপে বিনামূল্যে চিকিৎসা সবেয়ার আওতায় নিয়ে এসেছেন। গতকাল রুপাতলীস্থ তার কার্যালয়ে দিনব্যাপি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দুই’শ রোগীকে কোন অর্থ ছাড়াই নিজস্ব উদ্যোগে চক্ষু পরিক্ষা ও অপারেশন সহ যাবতীয় সেবার ব্যয়ভার গ্রহণ করেন। এর মধ্যে ছানী অপারেশনের রোগী রয়েছে ১৯ জন, রেটিনা ৩ জন, নেত্রনালী ৫ জন, চোখে মাংস বৃদ্ধি ২ জন, ১২৬ জনকে চশমা প্রদান ও এসব রোগীদের বিনামূল্যে নিজস্ব অর্থায়নে ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। জানা গেছে, রোগীদের অধিকাংশ ৬০ থেকে ৮০ বছরের বয়সী। এছাড়া রয়েছে শিশুরাও।
বৃদ্ধ বয়সে জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসা বিনামুল্যে পাওয়ায় একাধিক বৃদ্ধ জানান, চক্ষু রোগে ভুগতেছি অনেকদিন ধরে। চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই চিকিৎসকের কাছে যেতে পারিনি। কিন্ত আমাদের সুলতান ভাই কোন টাকা ছাড়াই আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমন মহতি কর্মকান্ডে আমরা ওয়ার্ডবাসী খুশি। তার এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকুক।
এদিকে মানবিক এসব কর্মকান্ড চলমান থাকবে জানিয়ে আগামী মাসে জটিল রোগ থালাসেমিয়ায় আক্রান্তদেরও বিনামুল্যে চিকিৎসা প্রদানের উদ্যোগ গ্রহণ করবেন কাউন্সিলর সুলতান মাহমুদ। এমনটাই জানান তিনি।