৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কাউনিয়ায় ভাইয়ের হামলায় ভাই সহ ৩ জন জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ১১, ২০২৩,
  • 365 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পূর্ব শক্রতার জের ধরে কাউনিয়ায় একই পরিবারের ৩ জনকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে তারই ভাই আউয়াল মল্লিক ও তার সহযোগিরা। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে আউয়াল নিজের শরীরে আঘাত করে রহস্যজনক ভাবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১০ জুন) দুপুর ১২ টায় কাউনিয়া থানাধীন উলান বাটনা মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা মতিউর রহমান মল্লিক,স্ত্রী রানী বেগম ও ছেলে সাইফুল মল্লিক। আহতদের মধ্যে মতিউর রহমান ও তার স্ত্রী রানী বেগম শের-ই-হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মতিউর জানান, তার সাথে তার ভাই আউয়ালের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে তার পুত্রবধূর সাথে আউয়ালের তুমুল ঝগড়া হয়। এ ব্যাপারে মতিউর আওয়ালের কাছে জিজ্ঞাসাবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে আউয়াল তার স্ত্রী আনোয়ারা ছেলে রাব্বি মেয়ে লাভনী ও জামাতা নিরব সহ কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোদাল সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তার ডাক চিৎকারে রানী ও সাইফুল ঘটনাস্থলে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত মতিউর অভিযোগ করে আরো বলেন, আউয়াল ও তার পরিবারের অত্যাচারে তারা অতিষ্ট হয়ে পড়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo