২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৯
শিরোনামঃ

কাউনিয়ায় ভগ্নিপতির হামলায় শ‍্যালক আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ১৫, ২০২৩,
  • 357 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : মাদক সেবনে বাধা দেয়ায় কাউনিয়ার চরবাড়িয়া ইউনিয়নে শ‍্যালক কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুলাভাই ও তার সহযোগীরা। শনিবার (১৪ মে) সকাল ৭ টায় সাফানিয়া প্রাইমারি স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম রাশেদ খান সে ওই গ্রামের বাসিন্দা মৃত: আজিজ খানের ছেলে।

বর্তমানে সেই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাশেদ জানান, ঘটনার চার দিন আগে তার ভগ্নিপতি চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন আকন ও তার মেয়ে জামাতা সৈকত সহ স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে মাদক সেবন করতেছিল। এ সময় সে মাদক সেবনে বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে সে সেখান থেকে চলে যায়। বিষয়টি রাশেদ সাধারণভাবে মেনে নিলেও তার ভগ্নিপতি নাসির সেটাকে সাধারণভাবে মেনে নেয়নি। তাকে মোবাইল ফোনে জীবননাশের হুমকি ধামকি সহ বিভিন্ন রকমের ভয় ভীতি দেখায়।

তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রবিবার সকালে সাফানিয়া প্রাইমারি স্কুলের সামনে ওৎ পেতে থাকা নাসির উদ্দিন আকন ও জামাতা সৈকত সহ কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসী রাশেদকে হত্যার উদ্দেশ্যে রামদা, বগিদা ও চাইনিজ কুঠাল সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo