স্টাফ রিপোর্টার।। কাউনিয়ার চরবাড়িয়া ইউনিয়নে জমি দখলের জের ধরে মাদ্রাসা শিক্ষক সহ ৩ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে সমন্ধি ও তার পরিবার। শনিবার (৬ এপ্রিল) রাত ১টায় রাড়ী মহলে এ হামলার ঘটনা ঘটে।
আহতের নাম কামাল হোসেন। সে আমানতগঞ্জ আয়সা সিদ্দিকা নুরানী মাদ্রাসার শিক্ষক। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
আহত কামাল জানান, ২০০১ সালে একই দাগে সে ৪ শতাংশ ও তার সমন্ধি শামসুল হক ১০ শতাংশ জমি ক্রয় করে।কিন্তু ক্রয় করার সময় সে সামনের ৪ শতাংশ জমি ক্রয় করে সেখানে সে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। যেখানে হোল্ডিং নাম্বার সহ বিভিন্ন কাগজপত্র তার নামে রয়েছে। কিন্তু তার সমন্দি শামসুল হক সামনের জমি দাবি করে দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছে। এ ঘটনায় সমাধান চেয়ে সে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করে। কিন্তু সেখানে থানা থেকে সমাধান দেয় যে সামনের জমি যে দাবী করবে সে ৩ লক্ষ টাকা অপরপক্ষ কে দিবে। আর পেছনের জমি যে নিবে তাকে ২ শতাংশ জমি লিখে দিবে। এতে শামসুল হক অপারগতা স্বীকার করে। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার রাত ১টায় শামসুল হক, মিলন, আশিক, চান্দু মিয়া,আলভী, সোনিয়া, মুকুল ও মীম সহ অজ্ঞাত আরো কয়েকজন মালামাল দিয়ে তার ঘর দখল করে। সময় সে বাধা প্রদান করলে শামসুল হক সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাক চিৎকার শুনে মেয়ে আয়েশা ও মেয়ে জামাতা মিজানুর রহমান ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে শামসুল হক ও তার সহযোগীরা তাকে জমি থেকে উৎখাতের চেষ্টায় মঙ্গলবার ভোররাতে তার ঘরের উপর বোমা বিস্ফোরণ ঘটায়। তাদের অত্যাচারে কামাল ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় তাদের হাত থেকে রক্ষা পেতে সে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।