স্টাফ রিপোর্টার
বরিশাল নগরীর কাউনিয়া পুরাতন পাসপোর্ট গলি এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।
বূধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় পাসপোর্ট গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: ফাহিমা আক্তার সে ওই এলাকার ঠিকাদার শহীদের স্ত্রী। বতর্মানে সে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ফাহিমা জানান,ঘটনার দিন বুধবার নভেম্বর রাত সাড়ে ৯ টায় শ্রমিক পরিচয় দিয়ে আমার ঘরে প্রবেশ করে আকলিমা তার মেয়ে রেহানা ও ছেলে রিপন সহ কয়েকজন। ঘরে প্রবেশ করেই আমার উপর অতর্কিত হামলা চালায় তারা। আমার ডাক চিৎকারে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্হানীয়রা ঘটনাস্হলে ছুটে আসে এবং আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহতের স্বজনরা জানান।