স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার গোলবুনিয়া গ্রামে জনতার হামলায় গাজী মাইনুল (৩৯) নামে এক যুবক আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহত মাইনুল গাজী জানান, তার সাথে স্থানীয় ইসলামী আন্দোলন নেতা রেজাউল খানের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনতার গণধোলাই খেয়ে আহত হয়। এতে সে গুরুতর জখম হয়।পরে সেখান থেকে তাকে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে রেডল জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে গাজী মইনুল স্থানীয় ইউপি সদস্যের অফিস ভাঙচুর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। সেই ঘটনা কে কেন্দ্র করে স্থানীয় জনতা গাজী মাইনুল কে গণধোলাই দেয়। এদিকে মাইনুল আহতের ঘটনা পূর্ব শত্রুতা বলে সংবাদকর্মীর কাছে অভিযোগ করে।